× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

৩১২ বাংলাদেশিকে চীন থেকে ফেরাতে সরকারের ব্যয় ২ কোটি ৩০ লাখ টাকা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাস উপদ্রুত চীনের হুবেই প্রদেশের উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে বিমান পরিবহন ব্যয় বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছে বাংলাদেশ সরকার।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ তারিখে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়।

সেখানে বসবাসরত মানুষের মাঝে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় উহান শহরটিকে অবরুদ্ধ করে দেয় চীন। পরিপ্রেক্ষিতে, চীনের হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীগণ সেখানে অবরুদ্ধ হয়ে পড়লে চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তারা দেশে ফেরার জন্য সরকারের নিকট আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে সরকার দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আটকে পরা বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে চীনে বিশেষ বিমান প্রেরণ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ রেসকিউ ফেরি ফ্লাইট বিজি-৭০০২ গত শনিবার দুপুরে ৩১২ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করোনা ভাইরাস সংক্রামক হওয়া এবং তাতে আক্রান্ত ব্যক্তির উপসর্গ দেখা দিতে ১৪ দিন প্রয়োজন হয় । সেই কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চীনের উহান থেকে ফেরত ৩১২ জন বাংলাদেশির আবাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে তাদের সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই ৩১২ জন বাংলাদেশির সার্বক্ষণিক যত্ন গ্রহণ করছে। তাদের প্রয়োজনীয় সকল কিছু নিয়মিত সরবরাহ করা-সহ তাদের বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। সরকার কর্তৃক নিযুক্ত ডাক্তারগণ তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা-সহ সার্বক্ষণিক তত্ত¦াবধান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..