× Banner
সর্বশেষ
পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

করোনা গুজবে থানকুনি পাতা খাওয়ার হিড়িক, দাম ২০ গুন বেশি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
থানকুনিপাতা খাওয়ার হিড়িক

থানকুনি-পাতা চিবিয়ে খেলে নোবেল করোনা সংক্রমিত হবে না, এমন গুজবে থানকুনি-পাতা খাওয়ার হিড়িক পড়ে গেছে গোটা বাংলাদেশে তবে বেশি গোপালগঞ্জে।

মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাত থেকেই সকাল পর্যন্ত জেলার সর্বত্র এ হিড়িক চলে। মধ্যরাতেই বিভিন্ন স্থানে মানুষজন নেমে পড়ে থানকুনি-পাতা সংগ্রহে।  গোপালগঞ্জ শহরসহ জেলার সবকটি উপজেলাতেই খবর নিয়ে জানা গেছে, গুজবে সাড়া দিয়ে সাধারণ লোকজন যেখান থেকে পেরেছেন তা সংগ্রহ করেছেন এবং সকালে সূর্য ওঠার আগেই কেউ লবণ দিয়ে বা কেউ লবণ ছাড়াই থানকুনি-পাতা চিবিয়ে খেয়েছেন।

সেইসঙ্গে যে যেভাবে পেরেছেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশী ও অন্যদেরকেও উৎসাহিত করেছেন এভাবে থানকুনি-পাতা খেতে। অনেক এলাকায় স্থানীয় মসজিদের মাইকেও থানকুনি পাতা খাওয়ার জন্য বলা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেই সুবাদে ১০ টাকা আঁটির থানকুনি পাতা বিক্রি হচ্ছে ২০০ টাকা পর্যন্ত। আবার মাদারিপুর সহ বিভিন্ন জায়গায় ৩টি থানকুনিপাতা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা দরে।

কেউ বলছেন, চরমোনাইর পীর সাহেব স্বপ্নে দেখিয়েছেন থানকুনি পাতা লবণ দিয়ে চিবিয়ে খেলে করোনাভাইরাস সংক্রমিত হতে পারবে না। আবার কেউ বলছেন, গওহরডাঙ্গা মাদরাসার বড় হুজুর স্বপ্নে দেখিয়েছেন তিনটি থানকুনি-পাতা চিবিয়ে খেয়ে ফজরের নামাজ আদায় করলে তার শরীরে করোনা সংক্রমিত হতে পারবে না। কেউ বলছেন পাতাগুলো ধুয়ে খেতে হবে, আবার কেউ বলছেন পাতাগুলো না ধুয়েই খেতে হবে। এমনসব গুজবে যারাই সাড়া দিয়েছেন তারা যে যেভাবে পেয়েছেন থানকুনি-পাতা খেয়েছেন।

এ ব্যাপারে চরমোনাইর পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিম হোসাইন বলেছেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। এ ধরণের কোনও তথ্য আমাদের জানা নেই। একটি মহল পীর সাহেবের নামে গুজব ছড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুস সালাম বলেছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা, গুজব এবং অপপ্রচার। ভোররাতে আমরাও আশপাশের বিভিন্ন মসজিদের মাইকে এ অপপ্রচার শুনেছি এবং সকাল থেকে বিভিন্ন মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে আমরাও অতিষ্ঠ হয়ে উঠেছি। এগুলো যদি কেউ মানে তাহলে তার গুনাহ হবে

তবে স্বাস্থ্য সচেতন মানুষরা বলছেন, থানকুনি পাতা প্রাকৃতিক ঔষুধী তাই খেলে করোনা থেকে রক্ষা না পাওয়া গেলেও ক্ষতির কিছু নেই।

এদিকে করোনা সন্দেহে বুধবার (১৮ মার্চ) বিকেল পর্যন্ত গোপালগঞ্জের পাঁচ উপজেলায় ৫২ জনকে হোম-কোয়ারেন্টিনে রাখা হয়েছে।  সিভিল সার্জন ডা. মো. নিয়াজ মোহম্মদ আরও জানিয়েছেন, এদের মধ্যে ৫০ জনই প্রবাসী বাংলাদেশি। সৌদিআরব, ভারত, মালয়েশিয়া, চীন, ইতালি ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন।


এ ক্যটাগরির আরো খবর..