× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

পিআইডি

৩ জুন থেকে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু 

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ মে, ২০২৫
বিআরটিসি বাস ডিপোর কাউন্টার দাবী

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩ জুন থেকে বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিসের আয়োজন করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সংশ্লিষ্ট ডিপোতে গতকাল থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। বিআরটিসি’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সার্ভিসের আওতায় ঢাকার মতিঝিল, জোয়ারাসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি বাস ডিপো হতে বিভিন্ন রুটের টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া, নারায়ণগঞ্জ (চাষাড়া), গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, বগুড়া, সোনাপুর, পাবনা, টুঙ্গীপাড়ার বাস ডিপো থেকেও বিভিন্ন রুটের টিকিট কেনা যাবে।

বাস রির্জাভের জন্য বিআরটিসি’র প্রধান কার্যালয়ের টেলিফোন: ০২৪১০৫৩০৪২ অথবা মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ নম্বরে যোগাযোগ করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..