স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ ২০১৫-১৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করেছে । এতে উদ্বৃত্ত আয় দেখানো হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কার্যালয়ে গিয়ে এ রিটার্ন জমা দেয়।
সহকারি কর কমিশনার লিঙ্কন রায়ের (কর অঞ্চল-১) কাছে আয়কর রিটার্ন দাখিল করা হয়। এনবিআর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এতে আওয়ামী লীগের আয় দেখানো হয়েছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। উদ্বৃত্ত আয় দেখানো হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৭৯ হাজার ৯০৬ টাকা।