× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

পিআইডি

২৬-৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে পাটপণ্য মেলা

Kishori
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
পাটপণ্য মেলা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) এর উদ্যোগে আগামী ২৬-৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরী পাড়ায় জেডিপিসি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা অনুষ্ঠিত হবে।

মেলার উদ্বোধন করবেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বহুমুখী পাটপণ্যের প্রচার ও তা ব্যবহারে আকৃষ্ট করার লক্ষ্যে এইচ এন্ড এইচ ফাউন্ডেশন কর্তৃক ‘সোনালী আঁশ পাট দিয়ে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর জন্য মন্ত্রণালয় ও জেডিপিসি এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশনের পেইজের মাধ্যমে নিবন্ধন করা যাবে। এ মেলায় বিভিন্ন ধরণের পাটপণ্যের প্রায় ৩০টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

মেলায় বিভিন্ন প্রকার ব্যাগ, অফিস আইটেমস, নার্সারি আইটেম, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের জুতা ও শোপিস-সহ ব্যবহারযোগ্য বহুবিধ পাটপণ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রয় করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..