× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন

পিআইডি

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে

Kishori
হালনাগাদ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে।

প্রধান অতিথি হিসেবে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ (UNiTe to End Digital Violence Against All Women and Girls).

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা, র‍্যালি, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে টোলফ্রি জাতীয় হেল্পলাইন ১০৯, কুইক রেসপন্স টিম সম্পর্কিত প্রচার-প্রচারণা, বাস্তবায়নাধীন প্রকল্প কর্মসূচি ও কার্যক্রমের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও প্রতিকারে বিদ্যমান সেবা কার্যক্রম শক্তিশালীকরণ ও সম্প্রসারণের নিমিত্ত প্রয়োজনীয় ক্ষেত্র ও সূচক নির্ধারণসহ তথ্য-উপাত্ত চিহ্নিতকরণ ও সংগ্রহের লক্ষ্যে গোলটেবিল বৈঠক ও কর্মশালার আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এছাড়া ১৬ দিনব্যাপী এই কর্মসূচিসমূহ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর, সংস্থা এবং অন্যান্য মন্ত্রণালয় ও আওতাধীন বিভাগ ও দপ্তরসংস্থা, অধিদপ্তর-পরিদপ্তর ও বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক স্ব স্ব কর্মসূচি পালন করবে। একইসাথে এ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুধিসমাজ ও এনজিও স্ব স্ব উদ্যোগে ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ কর্মসূচি পালন করবে।


এ ক্যটাগরির আরো খবর..