× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

২৪টি পৌরসভায় আ’লীগ-বিএনপি’র ভোটের লড়াই শুরু আজ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
২৪টি পৌরসভায় আ’লীগ-বিএনপি’র ভোটের লড়াই শুরু আজ

২৪টি পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে আজ ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২৩টিতেই বড় এ দুই দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজশাহীর পুঠিয়া পৌরসভায় আওয়ামী লীগ ও দু’জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী নেই। কয়েকটিতে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

ইসির দেয়া তথ্য অনুযায়ী, ২৪টি পৌরসভায় মেয়র পদে ৯৩, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬ এবং সাধারণ কাউন্সিলর পদে ৮০১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপের এ নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বেশ কয়েকটি পৌরসভায় প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর সমর্থকদের মধ্যে গত কয়েক দিনের সংঘর্ষ এ শঙ্কা বাড়িয়ে দিয়েছে। যদিও নির্বাচন কমিশন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে- সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। সবকটি পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেয়া হবে। রোববার কেন্দ্রে কেন্দ্রে ইভিএম পাঠানো হয়েছে। নেয়া হয়েছে ভোটের অন্যান্য প্রস্তুতিও। এদিকে নির্বাচন ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি রয়েছে শঙ্কাও।

এবার পৌরসভা নির্বাচনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। নির্বাচন উপলক্ষে ভোটের দিন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনায় ভোট কেন্দ্র স্থাপন করা হবে- সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার মধ্যরাত থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোববার মধ্যরাত থেকে আজ রাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্রাক ও পিকআপ চলাচলের ওপর বিধি-নিষেধ দেয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনের গাড়ি এবং হাইওয়ে চলাচলকারী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জানা যায়, ২৪টি পৌরসভায় ভোট কেন্দ্র রয়েছে ৩১৯টি। মোট ভোটার সংখ্যা ৬ লাখ ২৪ হাজার ৮০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭ হাজার ৩৭ এবং নারী ভোটার ৩ লাখ ১৭ হাজার ৭৭০ জন। ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ হাজার ২৭৬ পুলিশ, ২ হাজার ৮৭১ আনসার, ৭২টি র‌্যাবের টিম, ৫০ প্লাটুন বিজিবি, মোবাইল ফোর্স ৭২টি এবং স্ট্রাইকিং ফোর্স ২৪টি মোতায়েন থাকবে।

যে ২৪ পৌরসভায় ভোটগ্রহণ : পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রামের কুড়িগ্রাম সদর, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা সদর, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জের মানিকগঞ্জ সদর, ঢাকার ধামরাই, সুনাগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ ভোটগ্রহণ। গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। কিন্তু গাজীপুরের শ্রীপুর পৌরসভার একজন প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

দেশে মোট পৌরসভা রয়েছে ৩২৯টি। প্রথম ধাপে ২৪টিতে আজ, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারি ৬১ পৌরসভায় এবং তৃতীয় ধাপে ৬৪ পৌরসভায় ভোট হবে ৩০ জানুয়ারি।


এ ক্যটাগরির আরো খবর..