× Banner
সর্বশেষ
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পোর্টফোলিও থেকে প্রথম সফল এক্সিট সম্পন্ন করল পালসটেক লিমিটেড পাকিস্তানের ইসলামাবাদে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি খাতে বর্তমান সংকট – বাণিজ্যমন্ত্রী শক্তিশালী হলেও অপরাধীদের বিচার হবেই – প্রতিমন্ত্রী মীর হেলাল জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব – ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার – মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে – অধ্যাপক ইউনূস জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে – তথ্যমন্ত্রী ভারতে পাচারের সময় বেনাপোল কাস্টমসে স্বর্নবারসহ পাসপোর্টধারী আটক

ডেস্ক

২২ সেপ্টেম্বর রবিবার দিনের শুরুতে রাশিফল

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/Sunday-horoscope.jpg
Sunday Horoscope

রাশিফল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অনেকের নিজের রাশিফল দেখে দিন শুরু করেন তাতে সতর্ক হতে পারেন আসন্ন বিপদ থেকে। আজ ২২ সেপ্টেম্বর রবিবার দিনের শুরুতে জানুন আপনার রাশিফল।

মেষ রাশি

শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বাড়বে। ধারকর্জ ঋণ মুক্তির পথ খুলবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে।

বৃষ রাশি

দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। সপরিবারে কাছপীঠে ভ্রণ হবে। লৌকিকতায় ব্যয় বাড়বে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে।

মিথুন [২১ মে-২০ জুন]

টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন। বয়স্ক লোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হবে। ব্যবসা-বাণিজ্যে লোকসান হতে পারে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন।

কর্কট রাশি

পাওনা টাকা আদায় হবে। লাইফস্টাইল বদলাবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিচ্ছেদকৃত দাম্পত্যজীবন জোড়া লাগতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে।

সিংহ রাশি

নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের স্বপ্ন পূর্ণ হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য মাইলফলক হয়ে থাকবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন।

কন্যা রাশি

ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলতে হবে। প্রত্যেক কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। মনকষ্ট মনবেদনা মন চঞ্চলতা বাড়বে। আয় উপার্জনের মাত্রা কমবে। গুপ্ত ও স্বজন শত্রুদের আনাগোনা বাড়বে। কথাবার্তায় শালীনতা বজায় রাখুন।

তুলা রাশি

ব্যবসা-বাণিজ্যে লাভবান হবেন। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।

বৃশ্চিক রাশি

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিকস সামগ্রীর পশরা সাজবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দাম্পত্য কলহ মীমাংসা হবে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি পাবে। বন্ধুত্বের ভিত মজুবত হবে। প্রতিযোগিতায় জয়ী হবেন।

ধনু রাশি

প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুরারোগ্য শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। শিক্ষার্থীদের মন ভেঙে পড়তে পারে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন।

মকর রাশি

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। আয় উপার্জনের পথ খুলবে। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। শিক্ষার্থীদের জন্য বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।

কুম্ভ রাশি

কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে। পিতামাতার সহযোগিতা ভাগ্য উন্নতিতে সহায়ক হবে।

মীন রাশি

কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে।


এ ক্যটাগরির আরো খবর..