× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে বাংলাদেশ ২৮তম হবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আমরা খুব দ্রুতই উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে ধাবিত হচ্ছি। যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে ২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে বাংলাদেশ ২৮তম দেশে পরিণত হবে। বললেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল একাত্তরে ‘উত্তরবঙ্গে বিনিয়োগ : সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে বাণিজ্যমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি এ সেমিনারের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৭১-৭২ অর্থবছরে বাংলাদেশের জাতীয় বাজেট ছিল ১৭৫ কোটি টাকা। আজ তা ৪ লাখ ২৬৬ কোটি টাকায় গিয়ে ঠেকেছে।

তিনি বলেন, ১৯৭২-৭৩ সালে ২৫টি পণ্য কয়েকটি দেশে রপ্তানি করে বাংলাদেশ আয় করত ৩৪৮ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। আজ প্রায় ১৯৯টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করছে ৩৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে এ রপ্তানির পরিমাণ দাঁড়াবে ৬০ বিলিয়ন মার্কিন ডলার।

তোফায়েল আহমেদ বলেন, ২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে বাংলাদেশ ২৮তম দেশে পরিণত হবে। আর ২০৫০ সালে হবে ২৩তম দেশ।

তোফায়েল আহমেদ বলেন, রংপুর উন্নয়নে পিছিয়ে থাকবে না। এখন চরম দারিদ্র্য ১৩ শতাংশ, ২০৩০ সালে ৩ শতাংশে নামিয়ে আনা হবে। উত্তরে শিল্প করতে এখন গ্যাস লাগবে। এটির সংকট আছে। এজন্য বিকল্প চিন্তা করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..