× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

ডেস্ক রিপোর্টার

২০২৫ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন জাভি

Dutta
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
xavi harnandez

আরো এক মৌসুমের জন্য বার্সেলোনার সাথে চুক্তি নবায়ন করেছেন কোচ জাভি। এর ফলে ২০২৫ সালের জুন পর্যন্ত কাতালান জায়ান্টদের সাথেই থাকছেন তিনি। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে চুক্তি অনুযায়ী বাড়তি আরো এক বছর মেয়াদ বাড়ানোর শর্তাবলী রয়েছে।

বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডাপর ২০২১ সালে কোচ হিসেবে যোগ দেন। তার অধীনে ২০১৯ সালের পর বার্সেলোনা প্রথমবারের মত লা লিগা ছাড়াও স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলে।

এক সংবাদ সম্মেলনে চুক্তি নবায়ন সম্পর্কে জাভি বলেছেন, ‘আমরা একটি কঠিন মুহূর্তে অনুকূল পরিবেশে এখানে এসেছিলাম। গত মৌসুমে আমরা দুটি গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছি। এই মুহূর্তে আমরা রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছি।’ জাভি স্বীকার করেছেন তিনি দায়িত্ব গ্রহণের পর এ পর্যন্ত বার্সেলোনা দুটি সেরা ম্যাচ খেলেছে। দুটি ম্যাচেই কাতালান জায়ান্টরা ৫-০ গোলে জয়ী হয়, একটি হলো লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ও অন্যটি হলো চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে রয়্যাল এন্টাওয়ার্পের বিপক্ষে।

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের দুই বছরের মধ্যে রোনাল্ড কোম্যানের স্থানে বার্সেলোনার দায়িত্ব গ্রহণ করেন জাভি। ২০২৪ সালের জুন পর্যন্ত তার সাথে বার্সেলোনার চুক্তি ছিল। সব ধরনের প্রতিযোগিাতয় ৯৬ ম্যাচে জাভির অধীনে বার্সেলোনা এ পর্যন্ত ৬০টি ম্যাচে জয়ী হয়েছে। রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে বর্তমানে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা।


এ ক্যটাগরির আরো খবর..