× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

২০২৪ সালেই ক্যারিয়ার শেষ করতে চান নাদাল

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
rafa nadal

আগামী বছর ক্যারিয়ার শেষ করার কথা আবারো পুনর্ব্যক্ত করেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। কোমরের দুই দফা অস্ত্রোপচার শেষে এখন তিনি কোর্টে ফিরে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সম্পর্কে নাদাল বলেন, ‘আগেও বলেছি ২০২৪ সালই আমার সম্ভাব্য শেষ বছর। এখনো সেটাই ধরে রেখেছি। কিন্তু এখনো শতভাগ নিশ্চিত হতে পারছি না।’

৩৭ বছর বয়সী নাদাল মে মাসে জানিয়েছিলেন জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সময় কোমরের ইনজুরি পড়ার পর তিনি শক্তিশালী ভাবেই কোর্টে ফিরে আসার চেষ্টা করছেন। এ পর্যন্ত নাদাল ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেছেন।

সোমবার তিনি বলেছেন, ‘আমি আবারো প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে খেলতে চাই। আমার এখন লক্ষ্য শুধুমাত্র ফিরে আসা, রোলা গাঁরো কিংবা অস্ট্রেলিয়ায় জয়ী হওয়া নয়। আমি কাউকে দ্বিধায় ফেলতে চাইনা। যে কঠিন পরিস্থিতিতে আমি পড়েছি তা সম্পর্কে অবগত আছি। এর মধ্যে সবচেয়ে বড় বাঁধা হলো আমার বয়স, অন্য বিষয়টি হলো শারিরীক সমস্যা। তবে সব কাটিয়ে আবারো কোর্টে ফেরার ব্যপারে আমি আশাবাদী।’

এ পর্যন্ত দুইবার তার কোমরে অস্ত্রোপচার করাতে হয়েছে। সর্বশেষ জুনে যে অস্ত্রোপচার হয়েছে তা থেকে সেড়ে উঠতে নাদালের  কমপক্ষে পাঁচ মাস সময় লাগবে।


এ ক্যটাগরির আরো খবর..