× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বাকি ৪০০ দিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের বাকি ৪০০ দিন। তার আগেই শুরু হয়ে গেছে বইছে বিশ্বকাপ ঝড়। ঘোষণা হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি। আগামী বছরের ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্ব ক্রিকেটে সেরা হবার দ্বাদশ আয়োজন। শুরুর ঠিক চারদিনের মাথায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

এরই মধ্যে ঘোষণা হয়েছে টাইগারদের ম্যাচগুলোর দিন-তারিখ। এবারের আয়োজনে রাউন্ড রবিন ফরম্যাটে বিশ্বকাপ খেলাবে আইসিসি। যার অর্থ সব দলের সঙ্গে সব দলের একটি করে ম্যাচ হবে।  আগামী বছরের বিশ্বকাপে মোট ১০টি দেশ অংশ নিবে। ২০১১ ও ২০১৫ সালের বিশ্ব আসরে খেলেছিল ১৪টি দেশ। আইসিসি ওয়ানডে র‌্যাকিংয়ের প্রথম সাতটি দেশ সঙ্গে স্বাগতিক ইংল্যান্ড আগেই জায়গা করে নিয়েছিল।

এছাড়া ২০১৮ ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রথম দুটি দেশ এই টুর্নামেন্ট খেলবে।  সেই অনুযায়ী দলগুলো হচ্ছে – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি: ২ জুন, ২০১৯ (ওভাল) – বনাম দক্ষিণ আফ্রিকা

৫ জুন, ২০১৯ (ওভাল)– বনাম নিউজিল্যান্ড (দিবা-রাত্রির ম্যাচ)
৮ জুন ২০১৯ (কার্ডিফ)– বনাম ইংল্যান্ড
১১ জুন ২০১৯ (ব্রিস্টল)– বনাম শ্রীলঙ্কা
১৭ জুন ২০১৯ (ট্যান্টন)– বনাম ওয়েস্ট ইন্ডিজ
২০ জুন ২০১৯ (নটিংহ্যাম)– বনাম অস্ট্রেলিয়া
২৪ জুন ২০১৯ (সাউদাম্পটন)– বনাম আফগানিস্তান
২ জুলাই ২০১৯ (বার্মিংহাম)– বনাম ভারত
৫ জুলাই ২০১৯ (লর্ডস)– বনাম পাকিস্তান


এ ক্যটাগরির আরো খবর..