× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

‘২০ দল যাবে না, বিএনপি নির্বাচনে যাবে’

admin
হালনাগাদ: বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় ২০ দলীয় জোটের বৈঠক। বৈঠকে অন্যান্য প্রসঙ্গের মধ্যে বেগম জিয়ার বিরদ্ধে চলমান মামলা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বলা হয় ‘২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখতেই সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা গুলো সচল করেছে।’ বৈঠকে বিএনপির একজন নেতা বেগম জিয়ার বিরুদ্ধে ১৪টি মামলা বকশী বাজারের অস্থায়ী আদালতে স্থানান্তরের সিদ্ধান্তের সমালোচনা করেন।

বৈঠকে, বিএনপির মহাসচিব জামাত এবং ইসলামী ঐক্যজোটকে ইঙ্গিত করে বলেন ‘সরকার ম্যাডামকে নির্বাচনের বাইরে রেখে জোটের কয়েকজন শরীককে নিয়ে নির্বাচন করতে চায়।’ তিনি বলেন ‘আমার কাছে খবর আছে, সরকার আমাদের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা করছে।’ বিএনপি মহাসচিব বলেন ‘ম্যাডাম ছাড়া ২০ দল নির্বাচনে যাবে না এরকম সিদ্ধান্ত আমাদের নিতেই হবে।’

এসময় বিজেপির নেতা আন্দালিব রহমান পার্থ বলেন ‘২০ দল তো নির্বাচনে যাবে না, ঠিক আছে কিন্তু বিএনপি কি নিশ্চিত করে বলতে পারবে যে তারা দল ভেঙ্গে নির্বাচনে যাবে না?’ পার্থ বলেন ‘ফখরুল সাহেবের কাছে যেমন খবর আছে, তেমনি আমার কাছেও খবর আছে। ক্যান্টনমেন্টের এক বাসায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বিএনপির কোন কোন নেতা বৈঠক করেছেন তা আমি জানি, ম্যাডাম জানেন কিনা জানিনা।’ পার্থ বলেন ‘বিএনপির একটি অংশ যদি দল থেকে বেরিয়ে আরেকটা বিএনপি করে নির্বাচনে না যায় তাহলে ২০ দলও যাবে না।‘

এসময় বৈঠকের সভাপতি বেগম জিয়া বলেন ‘এখন নানা ষড়যন্ত্র হবে। আমাদের মধ্যে ভাঙ্গন ধরানোর চেষ্টা হবে। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..