× Banner
সর্বশেষ
মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা প্রাইম ব্যাংক এবং জেনএক্স হেলথ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর বেনাপোলকে আধুনিক ও মাদকমুক্ত করার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী মাঠে আবু তাহের ভারত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ ফ্যামিলি কার্ডে প্রকৃত উপকারভোগীরা কেউ বাদ পড়বেন না – সমাজকল্যাণ মন্ত্রী নোয়াখালী–লক্ষ্মীপুর রেললাইন শিগগিরই অনুমোদন পাবে – পানিসম্পদ মন্ত্রী মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় বোয়ালিয়া বিএডিসি খামারে ধৈঞ্চার চাষ

২-১ গোলে হেরেছে বেনফিকা

admin
হালনাগাদ: বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বেনফিকাকে ২-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ।

বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষে মাঠ হলেও নিজেরা দুর্দান্ত ভঙ্গিতে খেলতে থাকে অ্যাতলেতিকোর ভিয়েত্তো-সাউলরা। ম্যাচের ৩৩ মিনিটে লুসিয়ানো ভিয়েত্তোর অ্যাসিস্ট থেকে গোল করেন সাউল। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অ্যাতলেতিকো।

স্প্যানিশ ফেভারিটরা ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে। ক্যারাসকোর অ্যাসিস্ট থেকে দলের দ্বিতীয় গোলটি করেন ভিয়েত্তো। তবে, ৭৫ মিনিটের মাথায় ব্যবধান কমান বেনফিকার কন্সটাটিনোস। বাকি সময়ে আর কোনো দল গোল পায়নি। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

এই ম্যাচ জয়ের ফলে গ্রুপপর্বের ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে নেয় অ্যাতলেতিকো। তার সঙ্গে নকআউট পর্বে অংশ নেবে অ্যাতলেতিকো।


এ ক্যটাগরির আরো খবর..