× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেস্ক

১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
ব্ল্যাকআউট

গত ২৪ জুন ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ নামে ঘোষণায় আওয়ামী লীগ সরকারের ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে ১৮ জুলাই এক মিনিটের প্রতীকী ইন্টারনেট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েডে ফেসবুক প্রোফাইলে এমনটি জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

ফারুকী লেখেন, জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের একটা কর্মসূচি নিয়ে আমাদের পরিকল্পনা পর্যায় থেকেই দ্বিধা ছিল। একটা মাত্র কর্মসূচিই আমরা কয়েকবার কেটেছি, আবার যুক্ত হয়েছে।

তিনি লেখেন, আমরা অনেকেই একমত ছিলাম এক মিনিট ইন্টারনেট ব্ল্যাকআউট গ্রেট আইডিয়া না সম্ভবত। পরে আবার নানা আলোচনায় এটা ঢুকে পড়ে কর্মসূচিতে। অনেক বড় কর্মসূচি এবং বড় একটা দল কাজ করলে এরকম দুয়েকটা ভুল চোখের আড়ালে থেকে যায়।

এই কর্মসূচি নিয়ে অনলাইনে প্রশ্ন তোলেন। উপদেষ্টা আরও লেখেন, যাই হোক, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে, সেই কর্মসূচি নিয়ে আপনাদের মতামত জানানোর জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা নিজেদের মধ্যে দ্রুত সভা করে সিদ্ধান্ত নিয়েছি- এক মিনিট প্রতীকী ইন্টারনেট ব্ল্যাক আউট কর্মসূচি থাকছে না।

সংশোধিত স্লাইড শেয়ার করে হচ্ছে জানিয়ে তিনি আরও লেখেন, এর বাইরে সব কর্মসূচি অপরিবর্তিত থাকছে। লেটস রিকানেক্ট, রিগ্রুপ এন্ড রিইগনাইট দ্য ভেরি জুলাই ফায়ার।


এ ক্যটাগরির আরো খবর..