× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

১৬ আগস্টের মধ্যে পোশাক শ্রমিকদের বোনাস দেয়ার নির্দেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

পোশাক শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ১৬ আগস্টের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বৃহস্পতিবার সচিবালয়ে পোশাক শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম অসন্তোষ নিরসনে গঠিত ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির সভায় প্রতিমন্ত্রী এই নির্দেশ দেন। একই সঙ্গে কারখানার সক্ষমতা ভেদে চলতি মাসের আংশিক বেতন শ্রমিকদের সাথে আলোচনা করে ১৯ আগস্টের মধ্যে দেয়ারও নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ বা ২৩ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

সড়কে যানজট এড়াতে বিগত ঈদগুলোর মতো এবারও পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেয়ার জন্য মালিকদের প্রতি অনুরোধ জানান চুন্নু। তিনি বলেন, ‘ঈদুল ফিতরের আগে নেয়া সভায় সিদ্ধান্তগুলো যথাযথভাবে কার্যকর হওয়ায় শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। মোটামুটি ঝামেলা ছাড়াই আমরা গত ঈদ করতে পেরেছি। আশা করি এবারও কোনো সমস্যা হবে না।’

সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আজহাকে সামনে রেখে বেতন-বোনাস নিয়ে কিছু কারখানায় অসন্তোষ দেখা দিতে পারে। এ বিষয়ে নজর দেয়ার আহ্বান জানান তারা।

সভায় তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সহ-সভাপতি এস এম মান্নান কচি, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সভাপতি রায় রমেশ চন্দ্র, বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি, বিকেএমইএ, বিটিএমএ, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..