১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৮ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে গত ১৯ এপ্রিল, ২০১৯ তারিখে ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি টেস্টে স্কুল-২ এবং স্কুল ও কলেজ পর্যায়ে মোট ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লাখ ৪০ হাজার ২৪০ জন।

উক্ত প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ বেলা ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২  পর্যায়ে ৪ হাজার ১২৯ জন, স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬  জন এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ জনসহ সর্বমোট ১ লাখ ৫২ হাজার জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় ২০ দশমিক ৫৩ শতাংশ।

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result. লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লিঃ SMS এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।