× Banner
সর্বশেষ
ঝিকরগাছায় কনন্টেন ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠিত ঝিকরগাছায় তেলের লাইনে অনিয়মে জিরো টলারেন্স : ইউএনও’র কড়া অভিযান গ্রামবাংলার ঐতিহ্যকে লালন করতে বর্ণিল সাজে ঝিকরগাছায় বাংলা নববর্ষ উদযাপন আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে – প্রধানমন্ত্রী মিসরাতা মিউনিসিপালিটির মেয়রের স‌ঙ্গে বাংলা‌দে‌শি রাষ্ট্রদূতের বৈঠক ১ জুলাই শুরু হবে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ জনগণকে ‘ই-হেলথ কার্ড’  দেওয়ার উদ্যাগ নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে দুর্ঘটনার কবলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস, আহত ৮ শিক্ষার্থী

১৫ সেপ্টেম্বর কেনিয়া সফরে যাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

কেনিয়ার রাজধানী নাইরোবীতে অনুষ্ঠেয় ১২তম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে কেনিয়া সফরে যাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রতিমন্ত্রী আগামীকাল ১৫ সেপ্টেম্বর কেনিয়ার রাজধানী নাইরোবীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

কেনিয়ার রাজধানী নাইরোবীতে আগামী ১৭ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত চার দিনব্যাপী ১২তম কমনওয়েলথ মহিলা বিষয়ক মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ৫ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রনিনিধি দলের অন্যতম সম্মানিত সদস্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। প্রতিমন্ত্রী সম্মেলনে বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন, কর্মসংস্থানসহ নারী উন্নয়ন বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের সাফল্য ও অবস্থান তুলে ধরবেন। সচিব কামরুন নাহার সম্মেলনে সিনিয়র অফিসিয়ালদের একটি সেশনে নারী উন্নয়ন বিষয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করবেন।


এ ক্যটাগরির আরো খবর..