× Banner
সর্বশেষ
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ

১৫ বছর সরকারি অর্পিত সম্পত্তির লিজের টাকা না দেওয়ায় মেহেরপুর শহরে উচ্ছেদ অভিযান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুরঃ ১৫ বছর ধরে সরকারি অর্পিত সম্পত্তির লিজের টাকা না দেওয়ার অভিযোগে অবৈধভাবে দখলকৃত জমি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ করে অর্পিত সম্পত্তি সরকারের দখলে নিলো জেলা প্রশাসনের নিবাহী ম্যজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহিনুজ্জামান।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে মেহেরপুর শহরের কাসারি বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে বসত বাড়িতে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এসময় অবিলম্বে তার বাড়ির সকল মালামাল সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট শাহিনুজ্জামান জানান, ১৯৬৯ সালে শহরের কাসারীপাড়া এলাকার নবি বকস মিয়ার ছেলে আবু সুফিয়ান এস এ খতিয়ান নং-১৬৪৪ ও এসএ ৩৮৪ নং দাগে ১১ শতক সরকারের অর্পিত জমি বন্দোবস্ত করে নেন। মাসিক ৬’শ ২৭ টাকা হারে তাকে বন্দোবস্ত দেন সরকার।

আবু সুফিয়ান ২০০০ সাল পর্যন্ত লিজের টাকা পরিশোধ করলেও গত ১৫ বছর যাবৎ লিজের টাকা না দিয়ে জোর করে ভোগদখল করে আসছিল। তাকে বার বার লিজের টাকা পরিশোধের জন্য নোটিশ দিলেও কোন পদক্ষেপ না নেওয়ায় সরকারী এবং স্থানীয় কর্তৃপক্ষ ভূমি ও  ইমারত (দখল ও পূর্ণরুদ্ধার) আদেশ ১৯৭০ অনুযায়ী আবু সুফিয়ানকে জমি থেকে উচ্ছেদ করে অর্পিত জমি সরকারের দখলে নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এ জমির উপর থেকে সকল ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..