১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ আগামী ২ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ‘ড্র’ তে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকার ১টি, ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকার ১টি, ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার ২টি, ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ২টি এবং ১০,০০০/- (দশ হাজার) টাকার ৪০টি-সহ মোট ৪৬টি পুরস্কার রয়েছে। আগামী ৩ নভেম্বর ২০২৫ জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফলাফল প্রকাশিত হবে।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।