× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১০% লভ্যাংশ ঘোষণা করল এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: এল আর গ্লোবাল ফান্ডের ট্রাস্টি বোর্ড ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ফান্ডের ট্রাস্টি এ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডের সঞ্চিত আয় এবং ডিভিডেন্ড ইক্যুলাইজেশন রিজার্ভ থেকে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঘোষিত লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ফান্ডটির করপরবর্তী মুনাফা হয়েছে ২৫ কোটি ৯ লাখ ১০ হাজার টাকা এবং ইউনিটপ্রতি আয় হয়েছে ৮১ পয়সা। বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্য ১১.২৮ টাকা এবং ক্রয়মূল্য হিসাবে সম্পদমূল্য ১১.৩৭ টাকা।

২০১১ সালে ফান্ডটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


এ ক্যটাগরির আরো খবর..