× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি:

১০ দফা দাবিতে সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচি

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
sylet bnp

১০ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা বিএনপি। সিলেট রেলগেইট পয়েন্টে কর্মসূচি পালনকালে পুলিশী বাঁধার সম্মুখীন হন জেলা বিএনপি নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচী চলাকালে পুলিশ এসে বাঁধা দিলে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দের সাথে বাকবিতন্ডা হয়। পরে বাঁধা উপেক্ষা করে সমাবেশ করেন বিএনপি নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচি চলাকালে প্রধান অতিথির বক্তৃতায় জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, মানুষ চাহিদামতো গ্যাস ও বিদ্যুৎ পাচ্ছে না, কিন্তু সরকার বারবার দাম বাড়াচ্ছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। রমজান মাসেও মানুষ পেটভরে সেহরী ও ইফতার করতে পারছে না। সরকার লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। তাই দেশ ও জনগণকে রক্ষায় এই সরকারকে হটিয়ে জনগণের সরকার কায়েম করতে হবে।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদের সঞ্চালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রখেন জেলা বিএনপির সহ সভাপতি ইকবাল বাহার চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরন, উপজেলা সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রানা প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..