× Banner
সর্বশেষ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও জাদুঘর পরিদর্শন করলেন – জেলা পরিষদের প্রশাসক মন্ত্রি সভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি – শিক্ষামন্ত্রী আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, ১৯ জেলায় ঝড়ের সতর্কতা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১২ জুন ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের

১ হাজার ১০টি ইবতেদায়ি মাদরাসা করবে ইসলামিক ফাউন্ডেশন

admin
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে এক হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। জানালেন ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল।

আজ (সোমবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মসজিদস্থ সভাকক্ষে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সামীম মোহাম্মদ আফজাল বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দ্বীনি শিক্ষা ও দ্বীনি দাওয়াতের ভূমিকা অপরিসীম। এই মাদরাসাগুলো সারা দেশব্যাপী দ্বীনি শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইসলামের সঠিক দর্শন জাতির সামনে তুলে ধরার ব্যাপারে মহাপরিচালক সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের সকল উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ প্র্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..