× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

১ টাকায় গরুর মাংস, ১০ টাকায় ইলিশ: আলোচিত রায়হান জামিলের মনোনয়নপত্র সংগ্রহ

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুর-৪ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুফতি রায়হান জামিল।

রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মুফতি রায়হান জামিল। এতে জানানো হয়, শনিবার বিকেলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা নির্বাচন কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ বিল্লাল হোসেন তার হাতে মনোনয়নপত্র হস্তান্তর করেন।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন,“আমি নির্বাচন কমিশনের সব বিধি-বিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করছি। বর্তমান আইনি কাঠামোর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।” তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ফরিদপুর-৪ আসনের টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তার নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য।

উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত মুখ। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পাশাপাশি নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনাও জনমনে সাড়া ফেলে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুনায়েদ, জোবায়ের হোসেন, তায়বুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহসহ আরও অনেকে।আগামীর পথচলায় ফরিদপুর-৪ আসনের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন মুফতি রায়হান জামিল।


এ ক্যটাগরির আরো খবর..