× Banner
সর্বশেষ
প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনের ব্যতিক্রমী উদ্যোগ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না – বিমানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী

হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে হচ্ছে করোনা স্বাস্থ্য পরীক্ষা

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২০
হ্যান্ড থার্মাল স্ক্যানার

স্টাফ রিপোর্টার বেনাপোল (যশোর): দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল ইমিগ্রেশনে অচল থার্মাল স্ক্যানার। করোনা ভাইরাস সনাক্তের জন্য শুধু নামে মাত্র হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে করা হচ্ছে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা। এতে দেশ ও দেশের বাইরের যাত্রীদের মাধ্যমে  ভয়ানক এই করোনা ভাইরাসটি সংক্রমণের যথেষ্ট ঝুঁকি থেকে যাচ্ছে।
সোমবার (৯ মার্চ) বেনাপোল ইমিগ্রেশন ঘুরে দেখা যায়  ১৬ জন স্বাস্থ্য কর্মী পালা করে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে পাসপোর্ট যাত্রীদের ও ভারতীয় ট্রাক ড্রাইভার দের স্বাস্থ্য পরীক্ষা করছে।
জানা যায়, দেশের সর্ববৃহৎ স্থলবন্দ বেনাপোল  ইমিগ্রেশনে শরীরের তাপমাত্রা নির্ণয়ে ৫ বছর আগে  স্থাপিত থার্মাল স্ক্যানার মেশিনটি প্রায় তিন মাস ধরে অচল হয়ে পড়ে আছে। এতে করে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বর্তমানে  ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে প্রতিদিন ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৮ থেকে ১০ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে থাকে। এসব যাত্রীদের মধ্যে ১২ শতাংশ রয়েছে বিদেশি যাত্রী। তাই এ সীমান্তে ভাইরাসটি সংক্রমণের বেশ ঝুঁকি রয়েছে।
পাসপোর্ট যাএীরা বলেন, সম্প্রতি বাংলাদেশে তিন জন করোনা রুগী সনাক্ত হয়েছে। সেখানে এখনো দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল ইমিগ্রেশনে নামে মাএ করোনা ভাইরাস সনাক্তে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এটা খুবই দুঃখ জনক। এমন ভাবে যদি স্বাস্থ্য পরীক্ষা করা হয় তাহলে দেশের বাইরে থেকে আসা করোনা আক্রান্ত রুগীকে সনাক্ত করা সম্ভব না।
স্থানীয়রা জানান, যেভাবে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এতে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করলেও নষ্ট যন্ত্রপাতির কারণে ঠিকমতো হচ্ছে না স্বাস্থ্য পরীক্ষা। এছাড়া ইমিগ্রেশনে নষ্ট যন্ত্রপাতির কারনে বেনাপোল বন্দর এলাকায় জন মনে করনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বেনাপোল ইমিগ্রেশনে নিয়োজিত স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার শহিদুল ইসলাম জানায়, প্রায় তিন মাস থার্মাল স্ক্যানার অচল থাকায় হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এবিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এবং  খুব দ্রুত এ থার্মাল স্ক্যানার ঠিক করা হবে বলে তার জানান।


এ ক্যটাগরির আরো খবর..