× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

হ্যাটট্রিক করে কোনো অনুভূতি নেই আল-আমিনের

admin
হালনাগাদ: বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ আল-আমিন এর দল বরিশাল বুলস এক রানে জয় পেয়েছে। জয়ের মূল নায়ক আল-আমিন যিনি হ্যাটট্রিকসহ নিয়েছেন পাঁচ উইকেট।

বরিশাল বুলস ১০৮ রানের পুঁজি নিয়ে জয় পেয়েছে এক রানে। আল-আমিনের বোলিং তোপে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি সিলেট সুপারস্টার্সের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানরা।

শুরুর প্রথম চার উইকেটই আল-আমিন নিজের পকেটে পুরেন। এরপর শেষদিকে আবারও সিলেট সুপারস্টার্সে হামলা। সব মিলিয়ে চার ওভারের বোলিংয়ে ৩৬ রানে আল-আমিন নেন পাঁচ উইকেট, যা বিপিএলে বাংলাদেশি বোলারদের সেরা মধ্যে সেরা বোলিং স্পেল। একই সঙ্গে প্রথম বাংলাদেশি ক্রিকেট বিপিএলে পাঁচ উইকেট পান তিনি।

হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট পাওয়ার পর আল-আমিনের উল্লাস ছিল দেখার মতো। কিন্তু অর্জনটা তার আছে সামান্যই! অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করতে না পারলেও আল-আমিন বলছেন, এরকম পারফরম্যান্স সামনে ভালো করতে প্রেরণা জোগাবে।

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে হ্যাটট্রিকের অনুভূতি জানতে চাইলে আল-আমিন বলেন,‘আসলে এর আগেও করেছি, তো তাই ওভাবে কোনো অনুভূতি নেই।’

 


এ ক্যটাগরির আরো খবর..