হৃদ স্পন্দন বন্ধ হওয়ার ৬ ঘণ্টা পর বেঁচে উঠলেন স্পেনের এক নারী

স্পেন প্রতিনিধিঃ স্পেনে হৃদ স্পন্দন বন্ধ থাকার ছয় ঘণ্টা পর এক নারী আবার বেঁচে উঠলেন।  ডাক্তাররা একে খুবই বিরল এবং বিস্ময়কর এক ঘটনা বলে বর্ণনা করেছেন।

তবুও তিনি ইমার্জেন্সি সার্ভিসের জন্য যখন তারা অপেক্ষা করছিলেন। অড্রে স্কুম্যানের পালস ছিল না,  শ্বাস নিচ্ছেন বলেও মনে হচ্ছিল না। হৃদযন্ত্র বন্ধ ছিল। দুই ঘণ্টা পর যখন উদ্ধারকর্মীরা এসে পৌঁছালেন স্কুম্যানের শরীরের তাপমাত্রা তখন নেমে গেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। উদ্ধার কর্মীরা তাকে বার্সেলোনার এক হাসপাতালে নিয়ে যান। তার বেঁচে থাকার কোনো লক্ষণই পাচ্ছিলেন না তারা।

হাসপাতালের চিকিৎসক এডুয়ার্ড আরগুডো বলেছেন, পাহাড়ের যে প্রচণ্ড ঠাণ্ডার কারণে অড্রে স্কুম্যান অসুস্থ হয়ে পড়েছিলেন সেটাই হয়তো আবার তার জীবন বাঁচিয়ে দিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, হাসপাতালে আনার পর তাকে দেখে মনে হচ্ছিল তিনি মারা গেছেন।

তবে তিনি যেহেতু হাইপোথার্মিয়ায় আক্রান্ত ছিলেন, আমাদের মনে হচ্ছিল অড্রের বেঁচে ওঠার একটা সম্ভাবনা আছে। আরগুডো বলেন, অড্রে স্কুম্যান যখন অচেতন হয়ে পড়েছিলেন তখন হাইপোথার্মিয়াই তার শরীর এবং মস্তিষ্ককে রক্ষা করেছিল। যদিও এই হাইপোথার্মিয়া তাকে প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।