× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

হুমকির মুখে সেনুয়া বেইলী ব্রীজ

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন সুপ্রিয় জুট মিলস লিমিটেডের জায়গায় মাটি ভরাট করার জন্য শহরের সেনুয়া নদীর উপর শত বছরের পুরাতন বেইলী ব্রীজের নিচ থেকে ডেজিং মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে সেনুয়া বেইলী ব্রীজটি।

জানা গেছে, ঠাকুরগাঁও শহরের উত্তর দিকে অবস্থিত সেনুয়া নদী। আর এই নদীর উপর রয়েছে একটি বেইলী ব্রীজ। ব্রীজটি ঝূকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ ব্রীজের দু’পাশে “ঝুকিপূর্ণ ব্রীজ” সাইবোর্ড দিয়েছেন। কিন্তু পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সুপ্রিয় গ্র“পের সত্বাধিকারী বাবলুর রহমান গত ৪দিন থেকে ব্রীজের নিচে ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। নদীর বালু উত্তোলন করে তিনি সুপ্রিয় জুট মিলস লিমিটেডের জায়গায় ভরাট করছেন। বালু উত্তোলনের কারণে ব্রীজটি হুমকির মুখে পড়েছে। যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

বালু ভরাট কাজের দায়িত্বে থাকা রতন সরকার বলেন, প্রতি বর্গফুট বালু তোলার জন্য এক টাকা ২০ পয়সা দেয়া হচ্ছে। ১০ থেকে ১৫ দিনের মধ্যে বালু তোলার কাজ শেষ হবে।

ওই এলাকার বাসিন্দা মকবুল হোসেন বলেন, সেনুয়া নদের ওপর ব্রিটিশ আমলে নির্মিত হয় বেইলী ব্রীজটি। এখন সেতুটির অবকাঠামো একবারেই নড়বড়ে অবস্থায় রয়েছে। রিকশা উঠলেই সেতুটি কেঁপে ওঠে। এর নিচ থেকে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে যেকোনো সময় সেতুটির ভেঙে যেতে পারে।

এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহানুর বলেন, বেইলী ব্রীজটি অনেক পুরোনো। এর অবকাঠামোও নড়বড়ে হয়ে পড়েছে। ব্রীজটির নিচ থেকে বালু তোলা হলে এর স্তম্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সুপ্রিয় জুট মিলস লিমিটেডের সত্বাধিকারী বাবলুর রহমান জানান, নদীটি তাদের নিজস্ব জায়গায় পড়েছে। তাই তিনি নিজের জায়গা থেকে বালু উত্তোলন করছেন। নদী থেকে বালু উত্তোলনে অবৈধ কী না এ ব্যাপারে তিনি জানান, জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কাছে অনুমতি নেওয়ার পর বালু উত্তোলন করা হচ্ছে।

ঠাকুরগাঁও পাউবোর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, মৌখিকভাবে অনুমতি নিয়েছেন। তবে তাঁরা সেতুর নিচ থেকে বালু তুলছেন কি না, তা তিনি জানেন না। তবে ব্রীজের নিচ থেকে বালু তুলতে নিষেধ করা হয়েছিল। সেখানে লোক পাঠিয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..