× Banner
সর্বশেষ
ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়ম-নীতি ও শৃঙ্খলার মধ্যে আনা জরুরি – তথ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের দশম সভা মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশিদের খোঁজ নিলেন রাষ্ট্রদূত গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন বিমানের ৩৪ হাজার টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ ‘শিং তং ৭৯৯’ খাল খনন কর্মসূচি কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

হুতিদের ১৫ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের বিমান হামলা

ACP
হালনাগাদ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
হুতিদের ১৫ লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র-ব্রিটেনের বিমান হামলা

ইয়েমেনজুড়ে হুতি বিদ্রোহীদের ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। শুক্রবার রাতে এসব হামলা চালানো হয়।

গোষ্ঠীটির অস্ত্রাগার, ঘাঁটি এবং সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একযোগে হামলা করা হয়।

এদিন রাজধানী সানাসহ হোদেইদাহ বিমানবন্দর এবং হোদেইদাহের উত্তর-পশ্চিমে আল-কাথিব এলাকায় সাতটি বিমান হামলা চালানো হয়েছে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।

এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটেজে এবং আল জাজিরার ফ্যাক্ট-চেকিং এজেন্সি হোদেইদাহতে হামলার ফলে ধোঁয়ার বড় কুণ্ডলী দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে।

রয়টার্স বলছে, আল মাসিরাহ টিভি দাবি করেছে, মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে।

তবে ব্রিটিশ সরকারের এক সূত্রের বরাতে ইয়েমেনের সংবাদমাধ্যম আল মাসিরাহ টিভি জানায়, এই বিমান হামলার সঙ্গে ব্রিটেনের কোন সম্পৃক্ততা নেই।

হামাস-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গত বছরের নভেম্বর থেকে তেল আবিব সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা।


এ ক্যটাগরির আরো খবর..