× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

ডেস্ক

হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩
হিরো আলমকে রাস্তায় ফেলে

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীদের গলায় নৌকা প্রতীকের কার্ড ঝুলতে দেখা গেছে।

সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে রাজধানীর বনানী বিদ্যা নিকেতন কেন্দ্র পরিদর্শনে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়।

ঘটনার সময় তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করছিলেন।

সরেজমিনে দেখা যায়, হিরো আলম যখন কলেজ ভবনের করিডোর দিয়ে ওই কেন্দ্রে প্রবেশ করছিলেন, তখন কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তুলতে চান। এ সময় কিছু লোক এসে এতে বাধা দেন এবং তাকে মারতে শুরু করেন। তারা হিরো আলমকে বলতে থাকেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না’, ‘এটা ভোটকেন্দ্র’, ‘এটা গুলশান-বনানী’—এই বলে তাকে মারধর শুরু করেন। হামলাকারীদের গলায় ‘নৌকা’ প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।

হামলাকারীরা হিরো আলমকে মারতে মারতে ধাওয়া দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত নিয়ে যান। পরে একটি গাড়িতে উঠে সেখান থেকে চলে যান হিরো আলম।

সোমবার সকাল ১০টায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে ভোটকেন্দ্র আছে ১২৫টি এবং ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

ঢাকা-১৭ আসনে মোট আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম), নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির  সিকদার আনিসুর রহমান, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, ছড়ি প্রতীকের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. তারেকুল ইসলাম ভুইয়া ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী কাজী মো. রাশেদুল হাসান।

এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এই উপনির্বাচন হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..