× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে কোন ভূমিকা রাখেনি জাতীয় সংসদ -হিন্দু মহাজোট

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

বিভিন্ন সময় হিন্দু সম্প্রায় নির্যাতিত হলেও জাতীয় সংসদ হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে কোন ভূমিকা রাখে নাই। সেজন্য হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য জাতীয় সংসদে ৫০ টি আসন সংরক্ষন ও পৃথক নির্বাচন পদ্ধতি পূণঃ প্রতিষ্ঠা, সংখ্যালঘু বিষয়ক একটি মন্ত্রনালয় প্রতিষ্ঠা এবং আসন্ন দূর্গা পুজার দূর্গা পুজায় ৩ দিনের সরকারী ছুটি ঘোষণা করে সংবিধানে বর্ণিত সম অধিকার ও সম মর্যাদা নিশ্চিত করার দাবী জানান জাতীয় হিন্দু মহাজোট।

আজ শুক্রবার সকালে রাজধানীর পল্টনস্থ জাতীয় হিন্দু মহাজোটের অফিসে ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সকাল ৭টায় কৃষ্ণপুজা, ৯ টায় আলোচনা সভা এবং বিকাল ২ টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকার রমনাকালি মন্দিরের গেট থেকে শুরু হয়ে পলাশী মোড় হয়ে ঢাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়।

সকালে হিন্দু মহাজোটের সহসভাপতি প্রদীপ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি অ্যাডঃ দিনবন্ধু রায়, বড়িষ্ঠ সহ সভাপতি ডাঃ এম.কে রায়, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডঃ প্রতীভা বাকচী, যুগ্ম মহাসচিব অ্যাডঃ লাকি বাছার, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, ঢাকা জেলার সাধারন সম্পাদক গোপাল পাল, যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী প্রশান্ত হালদার, ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল, প্রমূখ।

সভায় বক্তাগণ বলেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালন করে তিনি এর উপযোগীতা সম্পর্কে বিশ্ববাসীকে সচেতনাতা সৃষ্টি করেছেন। দুষ্টের দমন ও শিষ্টের পালন এর প্রেরনা সৃষ্টিই আজকের দিনের তাৎপর্য। আজ সারা পৃথিবীতেই সন্ত্রাসবাদের বিস্তার ঘটেছে। মানুষের জীবন এবং সম্পদ এখন নিরাপদ নয়। এমতাবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী মানুষের মধ্যে সৌহার্দ ও সহমর্মিতা সৃষ্টিতে ব্যপক ভূমিকা রাখছে।

বক্তাগন আরো বলেন

বক্তাগণ শোভাযাত্রায় ব্যপক নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক সহযোগীতা করার জন্য সরকার, পুলিশ প্রশাসন সহ প্রশাসনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..