× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

গোবিন্দ প্রামাণিকের হিন্দু মহাজোটের সম্মেলনে কোর্টের অডিটোরিয়াম বুকিং বাতিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
হিন্দু মহাজোটের সম্মেলন বাতিল

বিশেষ প্রতিবেদকঃ এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ডাকা ৬ মার্চ ২০২০ইং শুক্রবার হিন্দু মহাজোটের সম্মেলনের জন্য জজ কোর্টের অডিটোরিয়াম বুকিং বাতিল এবং বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে সরকারের নীতিনির্ধারক ও প্রশাসন।

ঢাকা আইনজীবি সমিতির সভাপতি গাজী মোঃ শাহ্‌ আলম বলেন, জাতীয় হিন্দু মহাজোট দুই ভাগে বিভক্ত থাকায় এ সম্মেলন নিয়ে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে এবং স্থানীয় ব্যক্তিবর্গ গোবিন্দ চন্দ্র প্রামাণিকের ডাকা সম্মেলনের জন্য অডিটোরিয়াম বুকিং বাতিলের দাবীতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

আগামী ০৬ মার্চ ২০২০ ইংরেজি শুক্রবার ঢাকার জজকোর্ট অডিটোরিয়ামে হিন্দু মহাজোটের তৃতীয় বার্ষিক সম্মেলনের আয়োজন করে এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বিরোধি পক্ষ এই সম্মেলনকে সম্পুর্ণ অন্যায়, গঠনতন্ত্র বিরোধী, বেআইনী ও আইন বিহির্ভুত বলে আখ্যা দিয়ে এই সম্মেলনের জন্য অডিটোরিয়াম বুকিং বাতিলের আবেদন করেন। যার প্রেক্ষাপটে এই সম্মেলনকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা পরিস্থির আশংকার কথা ভেবে বুকিং বাতিল করেছ ঢাকা আইনজীবি সমিতি কর্তৃপক্ষ।

জানা যায়, গত ১৬ জানুয়ারি’ ২০২০ তারিখে ক্ষমতা কুক্ষিগত করা ও একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, স্বাধীনতাবিরোধী ও উগ্র মৌলবাদী শক্তি জামায়েত এর সঙ্গে সম্পর্ক, আর্থিক অনিয়ম, কেন্দ্রীয় কমিটিতে অর্থের বিনিময়ে পদায়ন, স্বেচ্ছাচারিতা, একাধিক সংগঠন তৈরি, সংগঠনের কর্মসূচি বিক্রি, সংগঠনের নামে চাঁদা আদায় ইত্যাদি অভিযোগে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গোবিন্দ চন্দ্র প্রামাণিকের দুর্ণীতি তদন্তে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এ বিষয়ে সংগঠনের নেতারা গত ৬ ফেব্রুয়ারী ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি জাতীর সামনে তুলে ধরেন। বিগত ১৪ বছর ধরে আকড়ে ধরা মহাসচিবের পদ থেকে এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিককে অব্যাহতি দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..