× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

হাসান শাহরিয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১০ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Mourning-of-the-President-Prime-Minister.jpg

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলাদা শোক বার্তায় তারা এ দুঃখ প্রকাশ করেন।

বঙ্গভবন প্রেস উইং জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুম হাসান শাহরিয়ারের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি বলেন, সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শোকবার্তায় শেখ হাসিনা বলেন, এদেশের সাংবাদিকতায় হাসান শাহরিয়ারের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক হাসান শাহরিয়ার মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসান শাহরিয়ারের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে হাসান শাহরিয়ারের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..