× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

আলমাস উদ্দিন ১৬ঘন্টায় ৬টি হাসপাতালে ছুটেও পেলেন না চিকিৎসা, শেষে মৃত্যু

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ মার্চ, ২০২০

দেবাশীষ মুখার্জী (কূটনৈতিক প্রতিবেদক) : রাজধানীতে ১৬ ঘন্টায় ৬টি হাসপাতালে ছোটাছুটি করেও কোন হাসপাতালে ভর্তি করা সম্ভব হল না প্রবীণ মুক্তিযোদ্ধা আলমাস উদ্দিনকে।

বাংলাদেশের ঢাকায়, গত শনিবার ভোর আটটা থেকে মোঃ আলমাস উদ্দিন নামক একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে নিয়ে পরিবারের সদস্যরা ১৬ ঘন্টায় ৬টি হাসপাতালে ছোটাছুটি করেও  তাকে চিকিৎসা সেবার আওতায় আনতে পারেননি। করোনাভাইরাস-এর উপসর্গের সাথে মিলে যাচ্ছে দেখে – হাসপাতালগুলো মোঃ আলমাস উদ্দিনকে ফিরিয়ে দেয়।

একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শুনে স্থানীয় মুক্তিযোদ্ধারা এগিয়ে আসেন। তারা মুগদা জেনারেল হাসপাতালে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বিশেষ ওয়ার্ডে মোঃ আলমাস উদ্দিনকে ভর্তি করাতে সমর্থ হন। কিন্তু হাসপাতালের প্রয়োজনীয় মেশিনপত্র ছিল নষ্ট।

মোঃ আলমাস উদ্দিন এর মেয়ে জানিয়েছেন, তার বাবাকে শুধু স্যালাইন দেওয়া হয়েছিল ; পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসা শুরু করার আশ্বাস দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু সে সুযোগ আর হয়নি। আজ সকাল সোয়া সাতটার দিকে তার মোঃ আলমাস উদ্দিন মৃত্যুবরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..