× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

হাসপাতালে খালেদা জিয়া

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Khaleda-Zia-in-the-hospital.jpg

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করাতে নেওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বেগম জিয়ার গাড়িবহর হাসপাতালের দিকে রওয়ানা দেয়।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মেডিকেল বোর্ড ম্যাডামের কয়েকটি পরীক্ষার জন্য বলেছে। সে জন্য আজকে উনাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘পরীক্ষা শেষে রাতে খালেদা জিয়া বাসায় ফিরে যাবেন। ম্যাডাম করোনা পজেটিভ হলেও তার কোনো উপসর্গ নেই। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।

এর আগে গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেয়া হয়েছিল একই হাসপাতালে।

গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজেটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, করোনার কোন উপসর্গ নেই তার। এরপর গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে বেগম জিয়ার।

এদিকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে দুইবছরের বেশি সময় কারাভোগ করেন তিনি। অসুস্থতা ও করোনা বেড়ে যাওয়ায় পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় দুই শর্তে সরকার নির্দিষ্ট মেয়াদে তার সাজা স্থগিত করে গত বছরের ২৫ মার্চ মুক্তি দেয় বিএনপি চেয়ারপারসনকে। সেই সাজা স্থগিতাদেশের মেয়াদ সর্বমোট তিনদফা বাড়ানো হয় সরকারের নির্বাহী আদেশে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বেগম জিয়ার গাড়িবহর হাসপাতালের দিকে রওয়ানা দেয়।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মেডিকেল বোর্ড ম্যাডামের কয়েকটি পরীক্ষার জন্য বলেছে। সে জন্য আজকে উনাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।’

তিনি বলেন, পরীক্ষা শেষে রাতে খালেদা জিয়া বাসায় ফিরে যাবেন। ম্যাডাম করোনা পজেটিভ হলেও তার কোনো উপসর্গ নেই। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি ভালো আছেন।

এর আগে গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্ত বেগম জিয়াকে সিটি স্ক্যান করাতে নেয়া হয়েছিল একই হাসপাতালে।

গত ১০ এপ্রিল বেগম জিয়া করোনা পজেটিভ হন। তার ব্যক্তিগত চিকিৎসকরা বলে আসছেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, করোনার কোন উপসর্গ নেই তার। এরপর গত ২৪ এপ্রিল শনিবার দ্বিতীয় ধাপে করোনার পরীক্ষা করা হলে ফলাফল আবারও পজিটিভ আসে বেগম জিয়ার।

এদিকে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে দুইবছরের বেশি সময় কারাভোগ করেন তিনি। অসুস্থতা ও করোনা বেড়ে যাওয়ায় পরিবারের আবেদনে মানবিক বিবেচনায় দুই শর্তে সরকার নির্দিষ্ট মেয়াদে তার সাজা স্থগিত করে গত বছরের ২৫ মার্চ মুক্তি দেয় বিএনপি চেয়ারপারসনকে। সেই সাজা স্থগিতাদেশের মেয়াদ সর্বমোট তিনদফা বাড়ানো হয় সরকারের নির্বাহী আদেশে।

এ ক্যটাগরির আরো খবর..