× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

হাসপাতাল ছাড়লেন ডিপজল

admin
হালনাগাদ: সোমবার, ২ অক্টোবর, ২০১৭

নিউজ ডেস্কঃ  হাসপাতাল ছাড়লেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। হাসপাতাল ছেড়ে সিঙ্গাপুরের পরিবারের সঙ্গে অ্যাপার্টমেন্টে এ অবস্থান করছেন তিনি। এখন বিশ্রামে আছেন এ অভিনেতা। তিন সপ্তাহ পর হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে তার। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে ডিপজলকে।

জানিয়েছেন ডিপজলের কন্যা অলিজা মনোয়ার। রোববার বিকেলে ফেসবুকে ছবিসহ একটি পোস্ট করেন তিনি।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলো ২৫ সেপ্টেম্বর ডিপজলের হার্টে রিং পড়ানো হয়েছে। ২০ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয় ডিপজলকে। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেয়া হয়।

ডিপজল অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি আসছে ১৩ অক্টোবর মুক্তি পাবে। ছবিতে তার বিপরীতে জুটি হয়েছেন মৌসুমী। এছাড়াও ‘এক কোটি টাকা’ নামে আরো একটি ছবিতে কাজ করছিলেন তিনি।

ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরিচালনা করেন মনতাজুর রহমান আকবর। ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে।

ওই ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ডিপজল। পরবর্তীতে খলনায়ক হিসেবে বেশ পরিচিতি পান তিনি। এ অভিনেতা ‘চাচ্চু’ ছবির মাধ্যমে ফের ইতিবাচক চরিত্রে অভিনয় শুরু করেন। তখন থেকেই প্রতিটি  সিনেমাপ্রেমী বাঙালির মনে জায়গা করেন নেন ডিপজল।


এ ক্যটাগরির আরো খবর..