× Banner
সর্বশেষ
রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের গ্লোবাল সিইওর সাক্ষাৎ ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে প্রশাসক নিয়োগ বাণিজ্যমন্ত্রীর সাথে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাইকগাছায় উন্নয়ন বঞ্চিত সড়কে মানুষের জীবন এখন প্রশ্নবিদ্ধ বগুড়ায় একাধিক মামলার আসামীকে কুপিয়ে হত্যা বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নাবিক তৈরি করতে কাজ করছে সরকার- নৌপ্রতিমন্ত্রী 

ডেস্ক

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ নিহত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
ইসমাইল হানিয়াহ নিহত

হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত তথা হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে(৫৮) হত্যা করা হয়েছে। তার একজন দেহরক্ষী হত্যাকাণ্ডেও শিকার হয়েছেন।

আজ বুধবার ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়েহ তেহরানে ছিলেন।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইরানের অভিজাত বিপ্লবী গার্ড পৃথক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ইসলামপন্থী দলটি হানিয়াহের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তারা বলেছে,‘তেহরানে তার বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায় তিনি নিহত হয়েছেন’।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন হানিহ। বিপ্লবী গার্ডস আরো বলেছে, ‘আজ ভোরে, তেহরানে ইসমাইল হানিয়াহের বাসভবনে হামলা চালানো হয়। এ হামলায় তিনি এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। কারণটি তদন্তাধীন এবং শীঘ্রই ঘোষণা করা হবে।

এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হন ইসমাইল হানিয়া। ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন।

আহমেদ ইয়াসিন ২০০৪ সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ২০০৬ সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস।


এ ক্যটাগরির আরো খবর..