× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সালথায় প্রতিপক্ষের হামলায় ২১টি বসতঘর ভাংচুর, আহত-১৫

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
হামলায় ঘর ভাংচুর

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পুর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় ২১টি বসতঘর ভাংচুর ও মহিলাসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় কালাম শেখ বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে আটক করেছে।

কালাম শেখ অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ ইকরাম খান ও মান্নান খানের সাথে দীর্ঘদিন যাবৎ গ্রাম্যদলাদলী ও পারিবারিক বিরোধ চলে আসছে। এরই সুত্রধরে বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ইকরাম খান ও মান্নান খানের লোকজন ঢাল-সড়কি, রামদা, ইটপাটকেল নিয়ে আমার বাড়ি ও আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ২১টি বসতঘর ভাংচুর করেছে। এসময় হামলা ঠেকাতে গিয়ে আমার সমর্থক লাভলু শেখ, সোবান শেখ, রুস্তুম শেখ, রাশেদ শেখ, শাহাদৎ শেখ, রেজাউল শেখ, সেলিনা বেগম, ৭মাসের অন্তসত্বা পলি বেগমসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইকরাম খান ও মুন্না খান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, হামলার ব্যাপারে আমরা কিছুই জানিনা। পরে জানতে পারলাম আমাদের সমর্থক কয়েকজন যুবকের সাথে কালাম শেখের লোকজনের মারামারী হয়েছে। নিজেরাই বসতঘর ভাংচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী মান্নান খানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..