× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

নোয়াখালী প্রতিনিধি

হাতিয়াতে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
noakhali

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।  তবে পুলিশ বলছে, ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত মোহাম্মদ খবির উদ্দিন (৬৪) উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের খবির ডুবাইয়ের বাড়ির আহম্মদ করিমের ছেলে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাজীর টেক গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাজীর ট্যাক গ্রামের বেলাল নদী থেকে মাছ ধরে বাড়িতে প্রবেশ সময় দেখতে পান ঘরের জানালার পাশে কে যেন দাঁড়িয়ে আছে। পরবর্তীতে তিনি চোর বলে চিৎকার করলে আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে চোরকে ধরার জন্য ধাওয়া করে।  একপর্যায়ে চোর নিজেকে রক্ষা করার জন্য দৌড় দিলে বাড়ির পাশে খালে পড়ে মারা যায়। তবে নিহতের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..