রাজধানীর হাতিরঝিলের জলাশয়ে পরিচয় বিহীন এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৫ জানুয়ারি শুক্রবার হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন মোহাম্মদ গোলাম আযম এ তথ্য নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বেগুনবাড়ি সেতুর পূর্ব পাশে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি জানান, আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরনে ট্রাউজার ছিল। যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।