× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসার বিজিএমইএ ভবন সরানোর শুনানি ৫ অক্টোবর

admin
হালনাগাদ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  রাজধানীর হাতিরঝিল থেকে ১৬তলা বিশিষ্ট বিজিএমইএ ভবন সরাতে এক বছর সময় চেয়ে করা আবেদনের শুনানি ৫ অক্টোবর ঠিক করেছেন আদালত।

আজ সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য এ দিন ঠিক করেন। আগামী ৫ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

রাজধানীর হাতিরঝিল থেকে বিজিএমইএ ভবন সরাতে এক বছর সময় চেয়ে সংগঠনটির পক্ষ থেকে আবেদন করা হয়।

চেম্বার আদালত বিজিএমইএ’র আবেদন গ্রহণ করে শুনানির তারিখ ঠিক করায়, সেই সময় আপাতত ৫ অক্টোবর পর্যন্ত বেড়েছে।

আদালতে বিজিএমইএ’র পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার ইমতিয়াজ মঈনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গেলো ১২ মার্চ আপিল বিভাগ বিজিএমইএ’কে ভবন ভাঙতে ৬ মাস সময় বেঁধে দিয়েছিলেন। যা কাল শেষ হচ্ছে। এর ঠিক একদিন আগে বিজিএমইএ’র আবেদনের ওপর আদালত আজ (সোমবার) এ আদেশ দিলেন।

আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম জানান, ভবন ভাঙতে বিজিএমইএ কর্তৃপক্ষকে বেঁধে দেয়া ৬ মাসের মেয়াদ ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় পর্যন্ত বিজিএমইএ ভবনে সংঠনটির কার্যক্রম পরিচালনা করা যাবে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ বিষয় নিয়ে ২০১০ সালের ২ অক্টোবর একটি  পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি হাইকোর্টের দৃষ্টিতে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্টের রায়ে বিজিএমইএ ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ। এই লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..