× Banner
সর্বশেষ
ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে এসএমই ও এমএসএমই খাত – শিল্পমন্ত্রী পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক, দাম না বাড়ানোর ইঙ্গিত – বাণিজ্যমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

করোনা ভাইরাস প্রতিরাধে রবিবারের হাটে ক্রেতাদের হাত ধুয়ে দিল মানবসেবা

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ মার্চ, ২০২০
হাটে ক্রেতাদের হাত ধুয়ে দিল

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:  নোভেল করোনা ভাইরাসে গোটা বিশ্ব যখন প্রকম্পিত, আতংকগ্রন্থ, সেই সময় নওগাঁর ধামইরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা।

উপজেলার সর্ববৃহত হাট রবিবারের হাটে ঘটে প্রায় ১০ হাজার লোকের সমাগম। ২২ মার্চ সকাল থেকে দিনব্যাপী রবিবারের হাটে প্রবেশের দুই ফটকে ১০ টি করে ড্রাম বসিয়ে সকল ক্রেতাদের হাত ধুয়ে দেওয়া ও লিফলেট বিতরণ করা হয়।

সকাল ১০ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস। সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রায় ৫ হাজারের অধিক ক্রেতার হাত ধুয়ে দেওয়া হয়েছে বলে সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ জানান।

এর আগে পুরো হাটে মানবসেবার সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও তার সদস্যরা জীবানুনাশক স্প্রে করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফসা খাতুন ইলা, সংগঠনের সদস্য মাসুদ রানা, আরাফাত হোসেন, সোহেল রানা, আসাদুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য নওগাঁ জেলায় প্রায় ৮ শতাধিক বিদেশ ফেরতের মধ্যে ধামইরহাটে বর্তমানে ২৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, ৩ জনকে রিলিজ দেওয়া হয়েছে, তারা সম্পূর্ণ সুস্থ্য রয়েছে বলে স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..