× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর

আঞ্চলিক প্রতিনিধি

হাটু দিয়ে সিঁড়ি বানানো সেনা সদস্য কাজী সুজনকে ভূয়সী প্রশংসা সেনা প্রধানের

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
হাটু দিয়ে সিঁড়ি বানানো

বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব পালন এবং নিজের পা দিয়ে সিড়ি বানিয়ে নারীদের উদ্ধার করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজনকে ভূয়সী প্রশংসা ও ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেছেন  সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোবববার (৮ সেপ্টেম্বর ) সেনাসদরে সেনা প্রধান সাক্ষাৎ পূর্বক ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজনের ভূয়সী প্রশংসা করেছেন। সেনা সদস্য সুজন বরিশালের গৌরনদী উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা।

কাজী সুজন বলেন, সেনাবাহিনীর প্রধানের প্রশংসা ভবিষ্যতে আরো মানবিক কাজের জন্য অনুপ্রাণিত করেছে। তিনি আরও বলেন, দেশ সেবার জন্যই আমি বাংলাদেশ সেনা বাহিনীতে যোগদান করেছি। দেশের মানুষের কল্যানে নিজের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কাজ করে যাবো।

উল্লেখ্য, ল্যান্স কর্পোরাল (গানার) কাজী সুজন ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের ভুজপুর এলাকায় বন্যার্তদের উদ্ধারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গত ২৩ আগস্ট বন্যার্তদের উদ্ধার কাজে নিয়োজিত হয়ে নিজের হাটুকে সিঁড়ি বানিয়ে অসুস্থ ও গর্ভবতী নারীদের ট্রাকে উঠতে সহায়তা এবং বন্যা কবলিত এলাকায় অসহায় বন্যার্তদের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ বিতরণ করেন। ছাত্রজীবন থেকেই দেশের উন্নয়ন ও সমাজের অবহেলিত মানুষের জন্য মানবিক কাজে নিজেকে যুক্ত করে রেখেছেন।


এ ক্যটাগরির আরো খবর..