× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্টের আদেশে ট্রেনের ছাদে যাত্রী উঠা বন্ধ করব – রেলমন্ত্রী

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
ট্রেনের ছাদে যাত্রী উঠা বন্ধ করব

হাইকোর্টের আদেশের ফলে ট্রেনের ছাদে যাত্রী উঠা বন্ধ করতে সক্ষম হবো বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সজ্জিত অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, মানুষ রেলে চড়া ভুলে গিয়েছিল, সেটিকে আমরা যুগোপযোগী করেছি। রেলের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। পদ্মাসেতু উদ্বোধন করা হয়েছে, সেখানেও রেললাইন স্থাপন করা হয়েছে। যমুনা নদীর ওপর আলাদা রেল সেতু করা হচ্ছে।

রেলের অনিয়ম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা তো ব্যবস্থা নিয়েছি। টিকেট যার ভ্রমণ তার। এটা এখনও সম্পূর্ণ রূপে বাস্তবায়ন করতে পারছি না। টিকেট যার ভ্রমণ তার এটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে সমস্ত অনিয়ম বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, ইতোমধ্যে রেলের অনিয়ম দূর করতে কালোবাজারি মুক্ত করার চেষ্টা করছি। এরই মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে অনলাইনে যুক্ত করার চেষ্টা করছি। কালোবাজারিরা যাতে কালোবাজির না করতে পারে সেই চেষ্টা করছি।

রেলের ছাদে যাত্রী উঠা নিয়ে হাইকোর্টের আদেশের ফলে ছাদে যাত্রী উঠা বন্ধ করতে সক্ষম হবো বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, এক সময় ৩ হাজার কিলোমিটার রেলপথ ছিল। সেটি কমে ২ হাজার ৫শ কিলোমিটারে নেমে আসে। সমস্ত রেলকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক রেল মন্ত্রণালয় গঠন করে দেন, এরপর নতুন যুগের সূচনার সৃষ্টি হয়।

তিনি বলেন, আশা করছি আগামী জুনের মধ্যে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেলকে সংযুক্ত করতে পারলে ফরিদপুর, রাজবাড়ি দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল সংযোগ পাবে।

সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২১ জুলাই ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..