ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩০ মে’২০১৭: জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু উপজেলা বিএনপির কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১’শ জন ভিক্ষুকদের মাঝে ১০ কেজি করে চাল ও ১ কেজি করে ডাল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম, জেলা যুবদল কর্মী আসিফ ইকবালসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।