× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

হরতালের নামে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ  মিছিল

Kishori
হালনাগাদ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
হরতালের নামে অগ্নিসংযোগ

সারাদেশে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকান্ড হরতালের নামে অগ্নিসংযোগ ও পুলিশ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ  মিছিল এবং সমাবেশ হয়েছে বেনাপোলে। যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এর নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়।
রোববার বিকাল সাড়ে ৪ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগের কার্যালয় থেকে শার্শা উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ এর আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর পৌর আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, বেনাপেল পৌর আওয়ামী সাংস্কৃতি ফোরামের সভাপতি রহমত আলী, সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস ভুইয়া, বেনাপোল পৌর সভার সাবেক ৭ নং ওয়ার্ড এর  কাউন্সিলর মিজানুর রহমান, বর্তমান ৩ নং ওয়ার্ড ্এর কাউন্সিলর মিজানুর রহমান, বেনাপোল ্ইউনিয়ন যুবলীগ নেতা সাহেব আলী, পুটখালী ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোক্তার আলী, লক্ষনপুর ইউপি আওয়ামী নেতা শামিম আহম্দে বেনাপোল পৌর আওয়ামী নেতা বিল্লাল হোসেন বিল্লু, মহিলা আওয়ামী নেতা হালিমা বেগম সহ ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..