× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

 হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে সাপাহারে মিছিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
সাপাহারে মিছিল

প্রদীপ সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি অবমাননা, ফ্রান্সের পণ্য বয়কট, করার প্রতিবাদে নওগাঁর সাপাহারে জুম্মার নামাজ শেষে একটি মিছিল বের করেন ধর্মপ্রান মুসুল্লিগণ।

ইসলাম বিদ্বেষী রাষ্ট্র ফ্রান্সের (ফরাসি) প্রেসিডেন্ট “ইমানুয়েল ম্যাক্রো” সম্প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের আলেম ও ওলামা সমাজ এবং ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে শুক্রবার জুম্মার নামাজ শেষে দুপুর ২টায় সাপাহার জিরোপয়েন্ট থেকে একটি মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এসময় জিরো পয়েন্ট মসজিদের খতিব মাওলানা ইউসুফ আব্দুল্লাহ সহ আরো অনেকে অবিলম্বে ফ্রান্সের প্রেসিডেন্ট “ইমানুয়েল ম্যাক্রো”কে সারা বিশ্বের মুসলিম উম্মার নিকট নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। তা না হলে ফ্রান্সে তৈরি সকল পণ্য বর্জনের ঘোষণা সহ আগামীতে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন ।


এ ক্যটাগরির আরো খবর..