হবিগঞ্জের চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ ইউনুছ আলী আটক

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  চুনারুঘাটে ৮ কেজি গাঁজাসহ ইউনুছ আলী ওরফে এলাচ মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রবিবার সকাল ৮টায় উপজেলার মিরাশী ইউনিয়নের মহদিরকোনা জামে মসজিদের সামন থেকে তাকে আটক করা হয়। সে একই উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিকভান্ডার গ্রামের মৃত আজগর আলীর পুত্র। পুলিশ জানায় ইউনুছ আলী ওরফে এলাচ মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করেছিল। গতকালই তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।