× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

সড়ক দূর্ঘটনায় বাইসাইকেল আরোহী হরিশ মন্ডল নিহত-১

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/horen-mondol.jpg

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার গড়িয়াদহ মোড় একজন বাইসাইকেল আরোহী পূর্বাশা পরিবহন চাপায় নিহত হয়।

জানা যায় একজন সাইকেল আরোহী সোমবার সন্ধ্যা প্রায় ৬.২০মিনিটের সময় কামারখালী হাট হইতে বালিয়াকান্দী বাড়ী যাওয়ার পথে গড়িয়াদহ মোড় পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪১০৮) চাপায় নিহত হয়। নিহত ব্যক্তির নাম হরিশ মন্ডল (৪৮) পিতাঃ হরেন মন্ডল গ্রাম ঃ বকচর, বালিয়াকান্দী রাজবাড়ী। সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় জনগন ভিটের দাবীতে সড়ক অবরোধ করে দেয়।

জনগন প্রায় ২ঘন্টা গাড়ী অবরোধ করে রাখে। অবরোধ ও সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক মধুখালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, কানাইপুর ফাড়িঁর এস,আই মোঃ আবুল খায়ের , মধুখালী থানার এস.আই মোঃ আলমঙ্গীর হোসেন , এস.আই মোঃ সাইফুদ্দিন সহ পুলিশ ফোর্স গ্রামপলিশ এবং আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু) ও গন্যমান্য ব্যক্তিবর্গ জনগনের ভিটের দাবী মেনে নিয়ে ভিটের ব্যবস্থা করবেন বলে আশ^াস দেন।

তারপর গাড়ী ছাড়েন। সকলের উপস্থিতিতে নিহত ব্যক্তির তার আপন জনের নিকট দিয়ে দেন। তারপর তারা গ্রামের বাড়ী নিয়ে যায়। আর পূর্বাশা পরিবহন কানাইপুর ফাড়িঁর নিয়ন্ত্রনে নিয়ে যান।


এ ক্যটাগরির আরো খবর..