× Banner
সর্বশেষ
নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এলডিসি উত্তরণের প্রস্তুতিতে অর্থনীতি ও রাজনীতির সমন্বয়ের ওপর জোর তথ্যমন্ত্রীর গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব  -স্থানীয় সরকার মন্ত্রী প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে –মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ফেনসিডিল উদ্ধার শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর সদরের মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ।

নিহত পিতা মহাদেব পাল(৬০) ও ছেলে মিঠুন পাল(২৮) মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর থেকে  বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার নামক স্থানে আসা মাত্র অপর দিক থেকে আসা আল্লাহর দান কার্গোর একটি কাভার্ট ভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি ও ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।


এ ক্যটাগরির আরো খবর..